ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মোটরসাইকেল আরোহী

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাচ্ছু পাটোয়ারী,মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার দক্ষিণ পাশে ইউটার্নে সড়ক দু’র্ঘ’ট’না’য় মোঃ শাহাজাহান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নি’হ’ত হয়েছেন।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷নিহত শাহজাহান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী এলাকার ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে জোরারগঞ্জ থানার সামনে মহাসড়কে বারইয়ারহাট ইউটার্ন এলাকায় দ্রুতগতির একটি ট্রাক চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহজাহান মারা যায়৷ পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স ও আইডিকার্ড থেকে জানা যায় তিনি চট্টগ্রাম আল আরাবি (এ কে খান) পার্সপোর্ট মেডিকেল হসপিতালে অফিস এসিস্ট্যান্ট হিসেবে কর্মকর্তা৷
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Don`t copy text!