ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সহ নয়টি দেশের ভিসা নিয়ে আসলেই কি নিষেধাজ্ঞা?

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্স :

বাংলাদেশ সহ নয়টি দেশের উপর নিষেধাজ্ঞা জারি করল আরব আমিরাত, এই ধরনের নিউজ বাংলাদেশের প্রায় মিডিয়াতে প্রকাশ করেছে।

প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া গুলো তে বলা হয়েছে যে- নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। আরও বলা হয়েছে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত সরকার।

তবে বর্তমানে এর মধ্যে কিছু দেশ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ও কর্মক্ষেত্রের ভিসার জন্য আবেদন করতে পারে। ২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে এই আবেদনের সুযোগ আর থাকবে না ওই দেশগুলোর নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

তবে সংযুক্ত আরব আমিরাতের কোন নিউজে এটি প্রকাশিত হয়েছে বলে জানা যায়নি। কোন ভিত্তিতে বাংলাদেশের মিডিয়াগুলো নিউজ প্রকাশিত করেছে এগুলি ভাবার বিষয়।

কয়েকটি পত্রিকার কাটিং তুলে ধরা হলো।

Don`t copy text!