ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

২২ বছর ইমামতির পর ফুলসজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজুল ইসলাম কমলনগর প্রতিনিধ লক্ষ্মীপুরের,

কমলনগরে ফাজিল মিয়ার হাট পুরাতন
জামে মসজিদের ইমাম মওলানা মোঃ উল্লাহকে ফুলসজ্জিত গাড়িতে করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরে তরুণ মুসল্লী উদ্যোগে নগদ ৭৫ হাজার টাকাসহ মোটরসাইকেল বহর দিয়ে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

লক্ষ্মীপুরের কমলনগরে ২২ বছর ইমামতি করার পর ফুলে ফুলে সজ্জিত গাড়িতে একটি মসজিদের ইমামকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে।
ফাজিল মিয়ার হাট পুরাতন জামে মসজিদের ইমাম
মাওলানা মোঃ উল্লাহকে শুক্রবার জুমার নামাজের পর ফুলসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় গ্রামের নারী-পুরুষের কান্নায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

৭০ বছর বয়সী ইমাম মওলানা মোঃ উল্লাহ
রামগতি উপজেলার চরসিতা বাসিন্দা। তিনি ২০০৩ সাল থেকে টানা ২২ বছর ধরে ফাজিল মিয়ার হাট পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তাঁর সম্মানে এ ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী।

মসজিদ প্রাঙ্গণ থেকে ফুলসজ্জিত গাড়িতে করে তাঁকে রামগতির চরসিতার নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সেই গাড়ির পেছনে ছিল গ্রামের যুবকদের মোটরসাইকেলের বহর। গ্রামের সর্বস্তরের মানুষ ইমামকে বিদায় জানাতে রাস্তার দুই পাশে ভিড় করেন।
বিদায়ের সময় এলাকাবাসীর সঙ্গে সালাম বিনিময় করছেন ইমাম মওলানা মোঃ উল্লাহ।

ফাজিল মিয়ার হাট পুরাতন জামে মসজিদ কমিটির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম আবদুল মতিন রফিকউল্লাহ সওদাগর, জামাল উদ্দীন সহ কমিটির সদস্য গণ আরো উপস্থিত ছিলেন ৯ নং তোরাব ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, ৪নংওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন,৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান ৪ নং ওয়ার্ড ইপি সদস্য ইসমাইল হোসেন, সৌদি প্রবাসী মোহাম্মদ আলী আকবর, , মাস্টার মোঃ মোস্তাফিজুর রহমান, মৌলভী মোঃ শহিদুল্লাহ ডাক্তার জাহাঙ্গীর আলম, মাস্টার মোহাম্মদ মেজবাহ উদ্দিন, রহমান, ছাবির আহামেদ , মজিদ বলেন, ‘ইমাম সাহেব ছিলেন আমাদের অভিভাবকতুল্য। তিনি শুধু ইমামতি করেননি; আমাদের জীবনের নানা দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি।

বিদায়ের পূর্বমুহূর্তে আবেগজড়িত কণ্ঠে ইমাম মওলানা মোঃ উল্লাহ বলেন, ‘জীবনের বড় একটি অংশ এই মসজিদ আর গ্রামের মানুষের মাঝে কেটেছে। আমি সারা জীবন দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলাম। মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝিনি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

ফাজিল মিয়ার হাট এলাকাতে এর আগে কখনো এভাবে কোনো ইমামকে বিদায় নিতে দেখা যায়নি বলে জানান স্থানীয় লোকজন। মসজিদের ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা এ আয়োজনের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে।

Don`t copy text!