ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে ‘ভয়েজ ফর চেঞ্জ’ তথ্যভিত্তিক পরিবীক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

কমল পাটোয়ারী,মিরসরাই প্রতিনিধিঃ মীরসরাই উপজেলায় খান ফাউন্ডেশন “ভয়েজ ফর চেঞ্জ” প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন পর্যায়ের তথ্যভিত্তিক পরিবীক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) মীরসরাই বি.আর. ডি. বি হলরুমে ইলমা, চট্টগ্রাম সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।স্থানীয় সেবাখাতসমূহের তথ্য ও গবেষণা ভিত্তিক পরিবীক্ষণ, মূল্যায়ন এবং ব্যবস্থাপনা বিষয়ক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজ এবং নারী নেত্রীসহ ২০ জন প্রতিনিধি।
প্রশিক্ষণে মুলত কমিটি গঠন, কার্যাবলী, সিদ্ধান্ত গ্রহন, দলগত কাজ, সহযোগিতা, আইন ও বিধি-বিধান, কার্যকর, যোগাযোগ, সমস্যা সমাধান, জবাব দিহিতা ও স্বচ্ছতার বিষয়ে আলোচনা করা হয়।
‘ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠানগুলো কার্যকরী করতে সরকারী-বেসরকারী সংস্থাগুলো প্রশিক্ষণসহ বিভিন্নভাবে কাজ করছে।আমরা সকলেই কোন না কোনভাবে ইউনিয়নের বিভিন্ন কমিটির সাথে জড়িত।যার যে কাজ সে কাজগুলো যেন সঠিকভাবে পালন করতে পারেন সে জন্য এই প্রশিক্ষণ।প্রশিক্ষণ থেকে যা শিখবেন তা বাস্তবে কাজে লাগিয়ে নিজে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে।সেই গোড়া থেকে কাজ ঠিক হলে, আস্তে আস্তে উপরে এমনিতেই ঠিক হবে এবং প্রতিষ্ঠানগুলো সমৃদ্ধ হবে। এসময় যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার আহ্বান জানান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, তারা স্থানীয় সমস্যা ও জনগণের চাহিদা যথাযথভাবে উপস্থাপন এবং প্রভাবশালী প্ল্যাটফর্মে তুলে ধরার কৌশল শিখেছেন। অনেকেই জানিয়েছেন, তারা ভবিষ্যতে নিজেদের সংগঠনের মাধ্যমে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সেবা পরিবীক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবেন।স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি বলেন, এই প্রশিক্ষণে অংশ নিয়ে বুঝেছি, শুধু অভিযোগ করলেই হবে না; আমাদেরকেই সঠিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে বাস্তবচিত্র তুলে ধরতে হবে, যাতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত হয়।”‘ভয়েস ফর চেইঞ্জ’ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ গঠনে নাগরিকদের ক্ষমতায়ন। প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার ও সেবাদানকারী প্রতিষ্ঠানের জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যভিত্তিক সামাজিক পরিবীক্ষণ ও কমিউনিটি এনগেজমেন্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসময় কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন সংস্থার প্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষক, সমবায়কর্মী, মসজিদের ইমাম, সমাজকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন কমিটির প্রতিনিধিবৃন্দ।

Don`t copy text!