ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটের বেনিদুয়ার গ্রামে অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তি সহ ২ জনক আটক

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট বেনিদুয়ার গ্রামে অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি সহ ২ জনকে আটক করেছে র‌্যাবের আভিযান টিম দল।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর অধীন জয়পুরহাট কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক পিপিএম এর নেতৃত্বে ১৫ সেপ্টেম্বর দুপুর আড়াই টার দিকে ধামইরহাট উপজেলার বেনিদুয়ার গ্রামে অভিযান চালিয়ে ২৫ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

বিষ্ণুমুর্তি উদ্ধারকালে দুজন আসামীকে আটক করেন। আসামিরা হলেন, উপজেলার জয়জয়পুর গ্রামের ছয়ফুদ্দিনের পুত্র মাহমুদুল ইসলাম (৪৪) ও দুর্গাপুর গ্রামের ময়েন উদ্দিন মন্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)। মূর্তিটি যাচাই-বাছাইয়ের জন্য পাহাড়পুর প্রত্নতত্ত্ব বিভাগে এই বিষ্ণুমূর্তি পাঠানো হয়েছে এইমর্মে র‌্যাব জানায়।
নওগাঁ #

Don`t copy text!