ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে রাতে কবরে আগুন, আতঙ্কিত এলাকাবাসী

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পশ্চিম রসুলপুর গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মরহুম ক্বারী সিরাজুল ইসলাম বকুলের কবরে শুক্রবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে মসজিদের মুয়াজ্জিন আরশেদ আলী ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এসময় তিনি দেখতে পান মরহুমের কবরের চারপাশে স্থাপিত প্লাস্টিকের বেড়ায় আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভাতে সক্ষম হন। তবে এসময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে মুয়াজ্জিন আরশেদ আলী সামান্য আহত হন।

প্রতিবেশি মুজিবুর রহমান ও মোজাম্মেল হক বাচ্চু জানান, ক্বারী সিরাজুল ইসলাম বকুল মারা গেছেন এক বছরেরও বেশি সময় আগে। তিনি ছিলেন সৎ ও ভালো মানুষ। তার কবরে এভাবে আগুন লাগানো অত্যন্ত নিন্দনীয় ও নেক্কারজনক কাজ।

এ ঘটনায় মরহুমের ছোট ছেলে জাকারিয়া বলেন, “রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ পাশের বাড়ির দাদার চিৎকারে ঘুম ভেঙে ঘর থেকে বের হয়ে দেখি দাদা আমার বাবার কবরের আগুন নেভাচ্ছেন। কে বা কারা কেন এমন করলো, কিছুই জানি না।”

এলাকাবাসী জানান, এ ঘটনায় তারা আতঙ্কিত ও ক্ষুব্ধ। তারা অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Don`t copy text!