ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জমি সীমানা বিরোধে সংঘর্ষে নিহত ১, আটক ৪

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার (বিলপাড়া) এলাকায় বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পরে সংঘর্ষের ঘটনায় আক্তার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বিলপাড়া গ্রামের জহিরুল ইসলামের পুত্র আক্তার হোসেন (৫০)।

এ ঘটনায় পুলিশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪ জনকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে শুক্রবার সকালে দুই পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে দু’পরে মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁেধ এক পর্যায়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১৫/২০জন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নান্দাইল হাসপাতাল ভর্তি করা হয়। তার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেন মৃত্যুবরণ করেন। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, জমি সীমানা নিয়ে দুই পরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Don`t copy text!