ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে আচারগাঁও ইউনিয়নের শিয়ালধরা বাজারের পাশে ঝুঁকিপূর্ণ একটি রাস্তা দ্রুত মেরামতের মাধ্যমে জনসাধারণকে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেছে প্রশাসন।
গত ৮ সেপ্টেম্বর (সোমবার) পেশাগত কাজে থেকে নান্দাইলের বাকচান্দা ফেরার পথে ঢাকা পোস্টের সাংবাদিক শফিউল আলম জুয়েল ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার সাংবাদিক ফরিদ মিয়া রাস্তার ভয়াবহ দৃশ্য চোখে পড়েন। রাস্তার এক পাশে হেলে পড়া দুইটি বিশাল গাছ এবং অপর পাশে বড় বড় গর্তে পথচারী ও যানবাহন চালকদের যাতায়াত চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
বিষয়টি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন। “ডাবল মৃত্যুফাঁদে জনসাধারণের চরম ঝুঁকি” শিরোনামে নিজ ফেসবুক আইডি এবং নান্দাইল হেল্পলাইন গ্রুপে পোস্ট করার পর নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের নজরে আসে। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্মীদের পাঠিয়ে গর্ত সংস্কার করান।
সরকারি প্রশাসনের এই তাৎক্ষণিক উদ্যোগে জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের সচেতন ভূমিকা ও সাংবাদিকদের উদ্যোগের প্রশংসাও জানিয়েছেন এলাকাবাসী।

