ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগ্রাম প্রমথনাথ হাইস্কুলে মিড-ডে মিলে পেট পূরণ ভুঁড়িভোজে চিকেন বিরিয়ানির আয়োজন শিক্ষকদের,খুশির জোয়ার ছাত্রছাত্রীদের মধ্যে

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

*বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-*

প্রতিবছরের মতো এই বছরও সারা দেশ জুড়ে ৫ সেপ্টেম্বর ডা: সর্বপল্লী রাধা কৃষ্ণান এর জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়েছিল। এই দিনটি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্র ছাত্রীদের মধুর সম্পর্ককে স্মরণ করার দিন। এবার সেই শিক্ষক দিবস উপলক্ষে মিড ডে মিলে ভাত ডাল সব্জির পরিবর্তে পেট পূরণ মহা ভুঁড়িভোজে স্কুল ছাত্র ছাত্রীদের দেওয়া হলো চিকেন বিরিয়ানি। এমনি এক ছবি ধরা পড়লো ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুল ডাঙ্গা অঞ্চলে পঞ্চগ্রাম প্রমথনাথ হাই স্কুলে।মঙ্গলবার বিদ্যালয়ের প্রায় চোদ্দ(১৪০০)ছাত্র ছাত্রীদের জন্য পরিবেশিত হলো বিরিয়ানি। সাধারণত মিড-ডে মিলে প্রতিদিন নির্দিষ্ট খাবার দেওয়া হলেও এদিনের মেনু ছিল একেবারেই আলাদা অন্যরকম চিকেন বিরিয়ানি। আর সেই সুস্বাদু চিকেন বিরিয়ানি পেয়ে খুশির জোয়ার সকল ছাত্রছাত্রীদের মধ্যে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আর পাঁচটা দিন এই স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য মিড ডে মিল প্রস্তুত করে। কিন্তু এই মিড ডে মিল প্রস্তুত করার দায়িত্ব আজ কাঁধে নেন উক্ত হাইস্কুলের প্রধান শিক্ষক আবু সাঈদ হালদার সহ সকল শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ হালদার জানান, বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতেই সেই উপলক্ষে আজ এই উদ্যোগ। শুধুমাত্র শিক্ষকদের সম্মান জানানো নয়, বরং ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এখানে উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকারা, তারা বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য এরকম উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রধান শিক্ষক তিনি আরও জানান,শিক্ষক দিবস উপলক্ষে ছাত্র ছাত্রীরা সকল শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জানিয়েছেন,এবং শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের প্রতি স্নেহ ভালোবাসা জানাতে সকল শিক্ষক শিক্ষিকারা একত্রিত আলোচনার মাধ্যমে এই দিনটি ঠিক করে এমন আয়োজন করতে সক্ষম হয়েছি। বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান,সমাজ গড়ার কারিগর সমাজের প্রতিটা কোণে কোণে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার রূপকার,শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক দিবস উপলক্ষে তাদের কোটি কোটি শ্রদ্ধা ও প্রণাম। প্রতি বছর ডা: সর্বপল্লি রাধাকৃষ্ণন এর বিশেষ জন্মদিন উপলক্ষে আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য এভাবে আলাদা রকম আয়োজন করা হবে।

Don`t copy text!