ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে সাড়ে ৯শ পিস ইয়াবাসহ ইউপি সদস্যের স্ত্রী আটক

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক রিপোর্ট,,।

চাঁদপুরে সাড়ে ৯শ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ইউপি সদস্যের স্ত্রীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া। সোমবার ভোর ৫টায় হানারচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাশার দর্জির বাড়িতে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেনঃ চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের ইউপি সদস্য বাশার দর্জির স্ত্রী শাহিনা বেগম (৪০) ও একই এলাকার নুরু গাজীর ছেলে মোঃ মোস্তফা গাজী (৩০)।

পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাশার দর্জির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়ার নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। পরে ইউপি সদস্য বাশার দর্জি পালিয়ে গেলেও তার স্ত্রী ও মোস্তফা কে আটক করে। এসময় ১৯টা জামের আকৃতির কালো কস্টেব দিয়ে মোড়ানো ইয়াবা ও নগদ অর্থ জব্দ করে পুলিশ। পরে আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। এসময় চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত, এসআই মোখলেছুর রহমানসহ সংঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!