ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভারে বসা নিয়ে বিরোধ, কুড়ালের আঘাতে যুবক গুরুতর আহত

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ শান্ত খান, সাভার (ঢাকা):

সাভারের রাজফুলবাড়ীয়া এলাকার ভরারী গ্রামে বসা নিয়ে শুরু হওয়া তুচ্ছ কথা কাটাকাটির জেরে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত রুকুনুজ্জামান (২৩) বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার শ্বশুর মো. আসলাম (৫৫) ঘটনার পরপরই সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় মোসা. রিতা (৩৫), তার স্বামী মোহাম্মদ হোসেন (৪২), এবং মুনতাহা (২০) পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালায়।

বিকেল ৪টার দিকে বসাকে কেন্দ্র করে রুকুনুজ্জামানের স্ত্রী আমেনা আক্তার, শ্যালিকা সাদিয়া আক্তার, ও দুই ভাগ্নি রিপা ও খুকির সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গালিগালাজ ও অপমানজনক আচরণের মাধ্যমে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

পরে সন্ধ্যায় রিতা নিজেই তাদের বাড়িতে ডেকে নেয়। অভিযোগকারী ও রুকুনুজ্জামান সেখানে গেলে, রিতা ধারালো একটি চাইনিজ কুড়াল দিয়ে রুকুনুজ্জামানকে মাথায় আঘাত করতে যায়। তিনি হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করলে কুড়ালের আঘাত লাগে তার বাম হাতের কুনুইয়ের নিচে এবং ডান হাতের কব্জিতে। এতে তিনি মারাত্মকভাবে জখম হন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং পুরনো শত্রুতার জের ধরে ঘটানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত রিতা, তার স্বামী ও মেয়ে দ্রুত পালিয়ে যায়।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আমির হোসেন বলেন, “অভিযোগপত্রটি এখনো আমার হাতে পৌঁছেনি। এটি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Don`t copy text!