দেওয়ান মুরাদুজ্জামান
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
মতলব উত্তরের লবাইরকান্দি আল আমিন আলিম মাদ্রাসার ইংরেজি শিক্ষক, গজরা ইউনিয়নের নিকাহ্ রেজিষ্ট্রার মহসিন আল কবির রোববার রাত আনুমানিক ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
সোমবার সকাল সাড়ে এগারোটায় লবাইরকান্দি আল আমিন আলিম মাদ্রাসায় প্রথম জানাজা এবং বাদ জোহর ওটারচর উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যু কালে স্ত্রী,৩ সন্তান, আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি ওটারচর উচ্চ বিদ্যালয়, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় ও আমিয়াপুর হযরত বিবি ফাতেমা (রা:) মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করছেন ।

