ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন , সম্পাদক পয়গাম আলী

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন ৮ বছর পর অনুষ্ঠিত হয়েছে । কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. পয়গাম আলী। এর আগে মির্জা ফয়সল জেলা
বিএনপির সাধারণ সম্পাদক এবং পয়গাম আলী যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গ্রহণ চলে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় মির্জা ফয়সল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আওয়ামী রাজনীতিতে নতুন ধারা, নেতৃত্বে আসছে কারা?
সাধারণ সম্পাদক পদে মো.পয়গাম আলী ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহসভাপতি আল মামুন পেয়েছেন ২৯১ ভোট। অপর প্রার্থী সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পান ১৬৬ ভোট। তবে পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সাধারণ সম্পাদক পদ থেকে  ভোটের আগেই প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলা ও তিনটি পৌর কমিটি মিলিয়ে মোট ৮০৮ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ২৪ মে।  ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।

Don`t copy text!