শ্রীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ এর শ্রীনগরে মহানবী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৬সেপ্টেম্বর শনিবার তিন গাঁও খানকা মসজিদ ও শ্রীনগর ও সিরাজদিখান ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের আয়োজনে এ র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।র্যালিতে হাজারো অধিক ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করে।
র্যালিটি সিরাজদিখান উপজেলার রক্ষিৎপাড়া মাঠ থেকে শুরু হয়ে শ্রীনগর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লৌহজং উপজেলার নওপাড়া কুসুমপুর সড়ক হয়ে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন এর রক্ষিৎপাড়া খেলার মাঠে এসে শেষ হয়।
পরবর্তীতে খানকা মসজিদ প্রাঙ্গনে এসে প্রথমে মিলাদ ও পরবর্তী তে দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণের মাধমে কার্যক্রম শেষ হয়।

