ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যে  প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

 

উত্তম চক্রবর্তী,যশোর জেলা অফিস।। বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও জনস্বার্থে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাঁওড় থেকে বালু উত্তোলনের বাঁধা এবং জামায়াত নেতা কর্তৃক চাঁদা দাবির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাজগঞ্জের কোমলপুর বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবিরের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মফিজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ঝাঁপা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোতালেব গাজী, উপজেলা বিএনপি’র সদস্য ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপন, রাজগঞ্জ বাজার কমিটির আহবায়ক ও বিএনপি’র সিনিয়র নেতা প্রভাষক কফিল উদ্দিন, উপজেলা বিএনপির সদস‍্য জাহাঙ্গীর আলম টগর, বিএনপি নেতা শরীফ হোসেন, সাইফুল আলম সাগর, মিজানুর রহমান, উপজেলা যুব নেতা মোঃ তুহিন মাহমুদ, ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকরামুল হোসেন, ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা আবু সাউদ, ঝাঁপা ইউনিয়ন সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপ্লব হোসেন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Don`t copy text!