সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি।
আমিরাতের দুবাইয়ে প্রবাসী বাংলাদেশি কর্মস্থলে বৈদ্যুতিক সটসার্কিটে কাজ করতে গিয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু। মাস দের আগে বাংলাদেশ সফর শেষ করে কাজে ফিরেছিলেন জয়নাল আবেদীন, বয়স ২৯ বছর। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ওয়ার্ডের সুজানগরের বাসিন্দা, পিতার নাম জসিম উদ্দিন।
স্থানীয় সময় গত বুধবার রাতে দুবাইয়ের রাস আল খোর এলাকার আল জারুনি মোটর গ্যারেজে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
জয়নাল আবেদীনের সাথে থাকা জহির হাসান বলেন- জয়নাল গ্যারেজে কাজ করছিলেন। অসতর্কতার কারণে বৈদ্যুতিক সটসার্কিটে মুখোমুখি হন।
সটসার্কিটে সট হয়ে নিচে পরে যায়,এমন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জয়নাল চার বছর আগে দুবাইয়ে পারি জমান। বাংলাদেশ সফর শেষ করে কাজে ফিরেছিলেন। দেশে তার স্ত্রী, ছয় বছরের মেয়ে ও তিন একটি বছরের ছেলে রয়েছে বলে জানা গেছে।
নিহতের লাশ বর্তমানে দুবাইয়ের হিমঘরে রাখা হয়েছে। পুলিশি তদন্ত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

