ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রতিগ্রাম বিএল হাইস্কুলে অভিভাবক সমাবেশ

প্রতিবেদক
majedur
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

মোঃহামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রতিগ্রাম বিএল হাইস্কুলে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এ সমাবেশে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে সামাজিক অপরাধ প্রতিরোধ, কিশোর অপরাধের কারণ ও প্রতিকার, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে সৃষ্ট ঝুঁকি, নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্ব ও অভিভাবকদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা ছাড়া মাদক, সাইবার ক্রাইম ও কিশোর অপরাধ দমন সম্ভব নয়।”

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সুশিক্ষা ও চরিত্র গঠনে পরিবার, বিদ্যালয় ও সমাজের সমন্বিত ভূমিকা অপরিহার্য।

এসময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক উন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

Don`t copy text!