*বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার* ভারতে প্রতি বছর ৫ সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ও এক মহান শিক্ষক, তার জন্মদিনে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিন চব্বিশ পরগনা জেলায় ফলতা সহরারহাট পূর্বাশা নার্সারী কেজি ও প্রাইমারি স্কুলে শিক্ষক দিবস উপলক্ষে উক্ত স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকরা সকল শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জানাতে জাঁক জমক ভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।এদিন পূর্বাশা নার্সারী কেজি ও প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের অভিভাবকরা শ্রেণীকক্ষ ,ব্যানার ও বেলুন দিয়ে সাজানো হয়,যেখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষককে ধন্যবাদ জানাতে তাদের হাতে ছোট ছোট উপহার তুলে দেয়,এবং নিত্য, বক্তৃতা ও গান বা কবিতার মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষক বা শিক্ষার্থীদের পক্ষ থেকে ছোট ছোট বক্তৃতা দেওয়া হয়। যেখানে শিক্ষকদের প্রতি তাদের অবদান এবং শ্রদ্ধার কথা বলা হয়।শিক্ষক দিবসের মূল উদ্দেশ্য হলো শিক্ষকদের কঠোর পরিশ্রম, ধৈর্য এবং প্রজ্ঞার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। পূর্বাশা নার্সারী কেজি ও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা অমিতা হালদার তিনি জানান,এই দিনটি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের একটি বিশেষ উপলক্ষ, যা তরুণ মনকে পথপ্রদর্শন ও অনুপ্রাণিত করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানানো। মজাদার কার্যকলাপের মাধ্যমে দিনটিকে আরও আনন্দদায়ক ও স্মরণীয় করে তোলা হয়, যা শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্যই আনন্দদায়ক হয়ে ওঠে।

