মোঃ হোসেন গাজী।।
আগামী ১৩ সেপ্টেম্বর বিকাল ৩ টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপি’র সম্মিলিত আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে সম্মেলন বাস্তবায়ন করতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাজির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহজালাল মিশনের সঞ্চালনায়,চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ পরামর্শ মূলক বক্তব্য রাখেন। এসময় সম্মেলন কেন্দ্রিক অভ্যর্থনা উপ কমিটি, অর্থ উপ কমিটি, আইন শৃঙ্খলা উপ কমিটি. মঞ্চ ও সাজসজ্জা ব্যবস্থাপনা উপ কমিটি , প্রচার উপ কমিটি (দপ্তর) গঠন করা হয়। জানাযায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু, বিশেষ অতিথি হিসেবে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

