সনজিত কুমার শীল।
বোয়ালখালী।
গত ২৯/০৮/২০২৫ ইং রোজ শুক্রবার পূর্ব গোমদন্ডীস্থ বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের অস্থায়ী কার্যালয়ে নব নির্বাচিত কার্যকরী কমিটি (২০২৫- ২০২৮ইং) এর এক পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের নব নির্বাচিত কমিটির
সভাপতি শ্রী রুপন ধরের সভাপতিত্বে,সহ সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী বাবলা দত্তের সঞ্চালনায়, গীতা প্রশিক্ষক শ্রী রনি চৌধুরীর গীতা পাঠের মাধ্যমে এবং সাধারণ সম্পাদক শ্রী অসীম কুমার চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সন্মানিত সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী সুজন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক দক্ষিণ জেলা সংসদের অর্থ সম্পাদক শ্রী বাবলু কুমার ঘোষ, দপ্তর সম্পাদক শ্রী অভিজিৎ চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী রানু মজুমদার।
অনুষ্ঠানে বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি শ্রীমতি রুনা চৌধুরী, সহ সভাপতি শ্রী শম্ভু চৌধুরী, সহ সাধারণ সম্পাদক পণ্ডিত শ্রী কাঞ্চন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শ্রী সনক দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক শ্রী পংকজ বসু, অর্থ সম্পাদক শ্রী অভিজিৎ চৌধুরী, সহ অর্থ সম্পাদক শ্রী সনজিত শীল,হিসাব নিরীক্ষক সম্পাদক শ্রী সুজন দত্ত,সহ. হিসাব নিরীক্ষক সম্পাদক শ্রী রুপন দে উল্লাস,শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক শ্রী সঞ্জয় দেবনাথ, প্রচার সম্পাদক শ্রী আশুতোষ চৌধুরী, দপ্তর সম্পাদক শ্রী নন্দ দুলাল চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক শ্রী ছোটন শীল,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী পুলক মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক শ্রী বিপ্রম শীল, প্রকাশনা সম্পাদক সুভাষ আচার্য্য,মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি শিক্ষক দীপান্বিতা চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী হীরক রক্ষিত,নির্বাহী সদস্য শ্রী মিন্টু দেবনাথ, শ্রী সুকান্ত মজুমদার, শ্রী অজয় বিশ্বাস,শ্রীমতি জয়শ্রী দাশ।প্রধান অতিথি নব নির্বাচিত কমিটির সকল সদস্যের ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন এই বলে যে,বর্তমান কমিটি নিজ উপজেলার পাশাপাশি দক্ষিণ জেলা তথা সারা বাংলাদেশে গীতার বাণী প্রচার ও প্রসারে অগ্রগণ্য ভূমিকা পালন করবে।বিশেষ অতিথিবৃন্দ নব নির্বাচিত কমিটির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।কমিটির
প্রত্যেক সদস্য যে যার অবস্থানে থেকে একজন গীতা মায়ের সেবক হিসেবে স্ব স্ব দায়িত্ব পালন করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।পরিশেষে সভাপতি মহোদয় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নব নির্বাচিত কমিটির সদস্যদেরকে নিয়ে বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদকে একটি রোল মডেল হিসেবে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেন – এই আশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

