ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

প্রতিবেদক
majedur
আগস্ট ৩০, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

কমল পাটোয়ারি,মীরসরাই প্রতিনিধিঃচট্টগ্রামের মীরসরাইয়ে পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে উদ্ধারকারী টিম এসে চাকা লাইনের ওপর তোলার কাজ শুরু করেছে।শনিবার (৩০ আগস্ট ) দুপুর ১২টায় উপজেলার খইয়াছরা ইউনিয়নের বারতাকিয়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।‎বারতাকিয়া রেল স্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকামুখী লেন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করানো হচ্ছে। ফলে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না।বারতাকিয়া রেলস্টেশন মাস্টার মো. শামসুদৌহা জানান, লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়েছে৷ উদ্ধারকারী টিম এসে চাকা লাইনের উপর তুলতে সক্ষম হয়েছে৷

Don`t copy text!