ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিবেদক
admin
আগস্ট ৩০, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

আমিরাতে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের একমাত্র সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুবাইয়ের একটি হোটেলে এ আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, তিনি বলেন এ সময় প্রবাসী বাংলাদেশী
সাংবাদিকদের দেশের ভাবমূর্তি রক্ষা ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই পুনর্গঠনের লক্ষ্যে দুবাইয়ের একটি হোটেলে দেশটিতে কর্মরত সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়ায় কর্মরত ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় নতুন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সাংবাদিক নেতারা।

এ সময় ইত্তেফাক প্রতিনিধি এস এম ফয়জুল্লাহ শহীদকে আহ্বায়ক ও দৈনিক কালবেলা প্রতিনিধি ফরহাদ হোসেনকে সদস্য সচিব ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক দৈনিক সূর্যোদয়ের আমিরাত প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, নিউজ২৪ আমিরাত প্রতিনিধি আবদুল আলিম সাইফুল, ঢাকা প্রতিদিনের আমিরাত প্রতিনিধি এম এনাম হোসেন, দৈনিক সমাচারের আমিরাত প্রতিনিধি গিয়াস উদ্দিন সিকদার। যুগ্ম সদস্য সচিব শীর্ষ নিউজের আমিরাত প্রতিনিধি মাসুম বিল্লাহ, অর্থ সচিব সংগ্রাম প্রতিদিনের আমিরাত প্রতিনিধি মামুনুর রশীদ ও সদস্য গাজী টিভির আমিরাত প্রতিনিধি ফখরুদ্দিন মুন্না, ৭১ টিভি আমিরাত প্রতিনিধি আমিনুল হক ও চট্টলার খবর আমিরাত প্রতিনিধি গিয়াস উদ্দিন।

এছাড়া সিনিয়র সাংবাদিক ও ভাল সংবাদের প্রধান সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লবকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্যে বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়। অন্য উপদেষ্টারা হলেন- আবছার তৈয়বী (দৈনিক আমাদের সময়), আনোয়ারুল ইসলাম ভূইয়া (দৈনিক কালবেলা), সাইফুল ইসলাম তালুকদার (পূর্বদেশ ও ডিবিসি টেলিভিশন) ও শেখ ফয়সাল সিদ্দিকী ববি (বাংলা টিভি)।

উক্ত আহবায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয় করে ঐক্যবদ্ধ একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এর আগে দুই পর্বের অধিবেশনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর প্রতিষ্ঠাতা সভাপতি সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আহ্বায়ক এস এম ফয়জুল্লাহ শহীদ।সিনিয়র সাংবাদিক কামরুল হাসান জনি ও যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহর সঞ্চালনায় এসময় উপস্থিত সদস্যরা বিভিন্ন মতামত প্রদান করেন।

প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়া এই সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ প্লার্টফর্ম তৈরির উদ্যোগকে স্বাগত জানান সদস্যরা। নীতিগতভাবে উক্ত আহ্বায়ক কমিটির সাথে সম্মতি প্রকাশ করেন সাধারণ সদস্য- শিবলী আল সাদিক (সময় টিভি), লায়ন মোঃ আবু ছালেহ্ (দেশ বার্তা), কামরুল হাসান জনি (এখন টেলিভিশন ও সমকাল), নওশের আলম সুমন (গ্লোবাল টিভি), জাসেদুল ইসলাম (নাগরিক টিভি ও বাংলাদেশ প্রতিদিন), আশরাফুল ইসলাম ভূঁইয়া (দ্যা ম্যাসেঞ্জার), ওবায়দুল হক মানিক (৫২ টিভি), গোলাম সরওয়ার- (বণিক বার্তা ও ইটিভি), মোহাম্মদ সেলিম (বঙ্গ টিভি), মাহিম উদ্দিন মুন্না (দৈনিক নতুন সময়), আবু বাক্কার হারুন (দৈনিক বায়েজিদ), কাজী নেজাম (দৈনিক সমাচার আবুধাবি), ওসমান চৌধুরী (সিএনএন বাংলাদেশ), এস পি কাজল (জেএকে মিডিয়া), ইয়াসিন তন্ময় (দ্যা নিউজ), আরমান চৌধুরী (চট্টগ্রামের খবর), মনির হোসেন (ভাল সংবাদ), ওমর ফারুক ঈশান (চট্টগ্রামের খবর), মোঃ মাঈনুদ্দীন মালেকি (দৈনিক বিজয়), মুহাম্মদ আলী রশীদ (প্রিয় চট্টগ্রাম), শেখ জাহান রনি (ভোরের পাতা), মোঃ রিদোয়ান (প্রতিদিন বাংলাদেশ), মির্জা হাবিব (৫২ টিভি), অনিক চৌধুরী (রাজধানী টিভি), আবদুল মুকিত (বিডি স্টার টিভি)

Don`t copy text!