ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে নিজ এলাকা সফর করে গেলেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

প্রতিবেদক
majedur
আগস্ট ২৭, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ জাবেদ আহমেদ জীবন
( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (২৭/৮/২৫) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন- ৭১ ছিল বলে স্বাধীন দেশ হয়েছে আমরা ২৪ পেয়েছি, ১৫ বছরের দুশাসন এক দুই বছরে শেষ করা যাবে না,পারিবারিক নারী সহিংসতা দুর করতে হবে, সাইবার বোলিং রুধে সাইবার ইউনিট খোলা হয়েছে,নারি ও শিশুদের জন্য বাসযোগ্য নবীনগর গড়তে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মব জাস্টিসটা কিভাবে তৈরি হয় জানেনতো? মোবাইলটার কারণে, এই সাইবারক্রাইম কে নিয়ন্ত্রণে আনতে হবে,সফলতা বিফলতা নয় এটা নতুন একটা সমস্যা,এটাকে নিয়ন্ত্রণে আনতে হলে তরুণ সমাজকে আইটিস সেক্টরে পারদর্শী হতে হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে তিনি বলেন,প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, জনসাধারণকে বালুখেকুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি তার নিজ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মেঘনা নদীর ভাঙনে অনেক পরিবার ঘর-বাড়ি, ফসলি জমি ও জীবিকার সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। নদী ভাঙ্গনে অন্যতম কারণ নাসিরাবাদ বালু মহালে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোন ফলে নদীর তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগর সহ একাধিক গ্রাম শতাধিক খননযন্ত্রের গর্জনে দিনরাত কাঁপছে। ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। তিনি এসব প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া,বাংলাদেশ হাইওয়ে পুলিশের ডিআইজি(পূর্ব বিভাগ)মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন, জেলা প্রশাসক দিদারুল আলম,জেলা পুলিশ সুপার এহতেশামুল হক,এনডিসি আবু মোছা,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান,ইউএনও রাজিব চৌধুরী,সহকারী পুলিশ সুপার নবীনগর সার্কেল পিয়াস বসাক, সহকারী কমিশনার (ভূমি ) খালেদ বিন মনসুর,অফিসার ইনর্চাজ শাহিনুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি প্রমূখ।

Don`t copy text!