ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে উপদেষ্টার আগমনে শিক্ষার্থীরা ঘন্টার পর ঘন্টা রোদে রাস্তায়

প্রতিবেদক
majedur
আগস্ট ২৭, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এর আগমন উপলক্ষে বুধবার (২৭/৮/২৫)সকাল আটটা থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তার দুই পাশে রোদে দাঁড় করিয়ে রাখা হয় উপদেশটাকে বরণ করার জন্য।
এতে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হতে না পেরে শারীরিক ও মানসিক ভোগান্তিতে পড়ে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, শুধু লোক দেখানোর জন্যই শিক্ষার্থীদের এমনভাবে দাঁড় করিয়ে রাখা হয়।
পরে নদী ভাঙন এলাকায় সাজসজ্জা নৌ যানে পরিদর্শন করেন উপদেষ্টা।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া জরুরি।
তবে একাধিক সূত্র বলেন খোদ উপদেষ্টা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামগ্রম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মূস্তাক আহমেদ বলেন শতাধিক নয় তবে ২০-৩০ জন ছাত্রছাত্রী ক্লাস ফাঁকি দিয়ে উপস্থিত হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন বিষয়টি আমি অবগত হয়েছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Don`t copy text!