ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে জাল ভিসা ও টিকিট দিয়ে কোটি টাকা হাতিয়ে নিলেন সাবেক চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার

প্রতিবেদক
majedur
আগস্ট ২৫, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রাজারহাট মহিলা কলেজের প্রভাষক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ কর্মকারের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভুগীরা জানায়, ভিয়েতনাম ও ক্রোয়েশিয়ার ভিসা দেয়ার নামে উপজেলার অর্ধশতাধিক বেকার যুবকের কাছ থেকে জন প্রতি ৪/৬ লাখ টাকা করে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়ে জাল ভিসা ও বিমানের জাল টিকিট দিয়ে পলাতক রয়েছেন উক্ত প্রতারক রবীন্দ্রনাথ কর্মকার । ভুক্তভোগী শ্রী আকাশ চন্দ্র (২৫) জানান দুই শতক ভিটেমাটি ছিল বিক্রি করে ও মায়ের সখের অলংকার তাও বিক্রি করে বিশ্বাস করে চেয়ারম্যান রবীর হাতে দিয়েছি আজ আমরা নিশ্ব:, বিমানবন্দর থেকে ফিরে আাসা মো: দুলু মিয়া (৩০) জানান ভিসা টিকিট সব জাল আমরা প্রতারনার শিকার হয়েছি বিমানবন্দরের লোকজন এটা বুঝতে পেরে আমাদেরকে গ্রেফতার করেনি, তাকে দেয়া অধিকাংশ টাকাই লোন নেয়া এখন কিস্তির ভয়ে বাড়িতে থাকতে পারছিনা, আরেক ভুক্তভোগী জানান আমরা গরীব মানুষ খুব কষ্টের টাকা বিশাল স্বপ্ন দিখিয়েছিল তিনি, ভুক্তভোগীদের কথা তিনি এখনো দেশেই আছে, একই অভিযোগ সবার এ বিষয়ে সাবেক চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকারের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি ১৭ জনের টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন এজেন্সি ভূয়া ভিসা ও টিকিট দিয়েছে আমি চেষ্টা করছি পুনরায় কাজ করার।

Don`t copy text!