সুভাস দাস,,,।
পটুয়াখালীতে ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে পিতা আমির হোসেনের বিরুদ্ধে অভিযোগ পেয়ে আমির হোসেন হাওলাদার (৩৬) কে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর পুলিশ।
শনিবার দুপুরে তাঁকে আদালতে তোলা হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে শিশুটির মা আমির হোসেনের বিরুদ্ধে আজ শনিবার সকালে একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, আমির হোসেন হাওলাদার, পটুয়াখালী বাউফল উপজেলার
১৩ নং আদাবারিয়া ইউনিয়ন বিএনপির সেচ্ছা সেবক দলের ,যুগ্ন আহবায়ক মোঃ আমির হোসেন এবং পটুয়াখালী লঞ্চঘাট এলাকার একটি মাদ্রাসায় চাকরি করেন।
তিনি চারটি বিয়ে করেছেন। ভুক্তভোগী শিশু তার মায়ের সঙ্গে কাশিপুর নানার বাড়িতে থাকত।
গত ১৫ আগস্ট আমির তাঁর মেয়েকে কালিকাপুর একটি মহিলা মাদ্রাসায় ভর্তি করেন। গত ১৭ আগস্ট হঠাৎ মেয়ের জ্বর-ঠান্ডা-কাশি হলে তিনি মাদ্রাসা থেকে তাঁর কর্মরত মাদ্রাসায় মেয়েকে নিয়ে আসে। সেখানে তিনদিন একসঙ্গে থেকে আমির তাঁর মেয়েকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখায় এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়।
পরে গত ২১ আগস্ট বৃহস্পতিবার ভুক্তভোগী মেয়েকে ওই মাদ্রাসায় ফেরত দিয়ে গেলে সে তার মায়ের কাছে সব খুলে বলেন তার বাবা তাকে কি কি ভিডিও দেখায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন।

