ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজনের মৃত্যু 

প্রতিবেদক
majedur
আগস্ট ২৪, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১২ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম মোসলেম উদ্দিন (৩৫)। তিনি উপজেলার নেওয়াশি ইউনিয়নের কান্দুরহাট এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, গ্রামে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মোসলেম উদ্দিন(৩৫),গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে জিজ্ঞেসাবাদ করার জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!