ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব-১৪, কর্তৃক হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন

প্রতিবেদক
majedur
আগস্ট ২৪, ২০২৫ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ র‌্যাব-১৪, এর Lost and Found cell’’ কর্তৃক ০৬ টি হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন র‌্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক।

ময়মনসিংহ র‍্যাব-১৪,
সম্প্রতি ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে ‘’Lost and Found cell’’ গঠনপূর্বক এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাইকৃত ও হারানো মোবাইল ফোন উদ্ধার করে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর ও এর সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই ধারাবাহিকতায়, ময়মনসিংহ র‌্যাব-১৪, ’Lost and Found cell’’ এর সদস্যগণ তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার উত্তরা ১১ নং সেক্টর ও গুলিস্থান, গাজীপুর জেলার শ্রীপুর, কিশোরগঞ্জ জেলার ভৈরব ও হোসেনপুর এবং ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা হতে ০৬ টি হারানো মোবাইল ফোন জিডি মূলে উদ্ধারপূর্বক ২৪ আগস্ট ২০২৫খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় র‌্যাব-১৪, ময়মনসিংহ অধিনায়ক কর্তৃক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। হারানো এবং ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার র‌্যাব-১৪ এর ‘’Lost and Found cell’’ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

Don`t copy text!