উত্তম চক্রবর্তী, যশোর জেলা অফিস।। ২২ আগস্ট শুক্রবার বিকালে রাজগঞ্জ বাজারে মুক্ত মঞ্চে মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভাটি সফল করার লক্ষে বৃহস্পতিবার বিকালে ঝাঁপা ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদ ভবনে প্রস্তুতি মূলক অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সদস্য ও ঝাঁপা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি’র সদস্য ও ঝাঁপা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা বিএনপি’র সদস্য জাহাঙ্গীর আলম টগর, সাবেক অর্থ সম্পাদক শরীফ হোসেন, বিএনপি নেতা আজিজুর মাস্টার, আব্দুস সালাম মাস্টার, ডাঃ ইমান আলী, সাগর হোসেন, ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা আবু সাউদ, উপজেলা যুবদল নেতা তুহিন মাহমুদ, যুবনেতা ও আগামী দিনের মেম্বার পদপ্রার্থী হাবিবুর রহমান মধু, ছাত্র নেতা মামুন ফয়সাল রিয়াজ প্রমুখ।

