সাহরিয়া মামুন,, হবিগঞ্জ প্রতিনিধি,,।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ডিংগাভাংগা এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী খোরশেদ, তার ছোট ভাই, ছেলে ও ভাগিনার হামলায় গুরুতর আহত নাসির ও জয়নালের ন্যায়বিচারের দাবিতে এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার সকালে ডিংগাভাংগা বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন,
মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কারণে সমাজে অশান্তি বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অপরাধীরা যত প্রভাবশালীই হোক না কেন, আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।”
মানববন্ধন শেষে ভুক্তভোগীদের চিকিৎসা সহায়তা ও আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।

