ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে বি এন পির  কর্মী সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
majedur
আগস্ট ২১, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখানে বি এন পির  কর্মী সভা অনুষ্ঠিত

ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে লতব্দী ইউনিয়ন বিএনপির ২ ও ৪ নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

আজ বৃহস্পতিবার (২১ আগষ্ট ২০২৫) বিকাল ৪ টায় লতব্দী ইউনিয়নে আখড়া গ্রামে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, লতব্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী নূর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি খলিল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, লতব্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওসমান হারুন ভূইয়া, উপজেলা যুবদল নেতা, শাহীন শান্ত, হাবীব গাজী, আব্দুল্লাহ আল মাহমুদ, স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত হোসেন জয়সহ আরও অনেকেই।

প্রধান অতিথির বক্তব্য এম হায়দার আলী বলেন, ” তারেক রহমানের ৩১ দফা আমাদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মা-বোনদের কে বুঝাতে হবে। আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে কাজ করুন। আমাদের শেখ মোঃ আব্দুল্লাহ ভাইয়ের নির্দেশ আছে, কেউ অপরাধ করলে কোন রকম ছাড় দেওয়া হবে না। তাই, আপনারা সবাই সততার সাথে রাজনীতি করবেন”।

কর্মী সভায় সভাপতিত্ব করেন লতব্দী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, এবং সঞ্চালনায় ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান।

Don`t copy text!