ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে সাইবার সিকিউরিটি ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
আগস্ট ২০, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

 

মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাইবার সিকিউরিটি ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।

এসময় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মস্তোফা কামাল (কাজল) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আইসিটি অফিসার মো. রাকিবুল হাসান, বাজিতপুর উপজেলা আইসিটি অফিসার মো. মুহিবুর রহমান খান ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. নাদিরুজ্জামান খসরু, দপ্তর সম্পাদক মো. আসাদুল হক আশা, স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. মেজবাউল হক খোকা, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. শামছু আলম এলেম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাংবাদিক মোহাম্মদ হারুন চৌধুরী, মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মো. লোকমান হোসাইন, মো. আলী সোহেল, মো. সবুজ মিয়া ও মো. সালহ উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ।

Don`t copy text!