ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে জন্ম অষ্টমী উদযাপন

প্রতিবেদক
admin
আগস্ট ১৮, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি;

নওগাঁর সাপাহারে হিন্দু সম্প্রদায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১৩ম তিথি শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকার শুভ কল্যাণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে নিশ্চিন্তপুর বাজার সার্বজনিন মন্দির কর্তৃপক্ষের এর আয়োজনে নিশ্চিন্তপুর বাজার রাধা গোবিন্দ মন্দিরে জন্মাষ্টমী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ২নং সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সাপাহার উপজেলা শাখা। আরও উপস্থিত ছিলেন গোয়ালা ইউপির ৪নং ওয়ার্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের সদস্যবৃন্দ।
পরে মন্দির কমিটির সভাপতি রতন মালাকার, ও সাধারণ সম্পাদক রঘুনাথ ঠাকুর, সদস্য জয়হরি চন্দ্রমালী বীরেন চন্দ্র পাল মন্টু চন্দ্র মালি বিনয চন্দ্র মালী, মানিক,দিলিপ, রাজ কুমার,মিলন, অনুপম চন্দ্র পাল মঙ্গল কিসকো, মনোরঞ্জন ঘোষ,ধনঞ্জয় চন্দ্র মালি, বাসুদেব নাথ, শ্যামলী রানী সাহা এর নেতৃত্বে রাধা গোবিন্দ মন্দির থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নিশ্চিন্তপুর হিন্দু পাড়ার প্রধান সড়ক প্রতিক্ষণ করে মন্দিরে এসে শেষ হয়।
প্রতি বছর ভাদ্র মাসে জন্মাষ্টমী উপলক্ষে এই আয়োজন করা হবে। শোভাযাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের জীবনদর্শন ও ধর্মীয় উপদেশ স্মরণ করা হয়। পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিভিন্ন প্রার্থনা করা হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, পাঁচ হাজার বছর আগে পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয় তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়।

Don`t copy text!