ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন 

প্রতিবেদক
admin
আগস্ট ১৮, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ (ছাগলনাইয়া প্রতিনিধি)

দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জন-সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ফেনীর ছাগলনাইয়া জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা চত্বরের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি শেষ করে উপজেলা পুকুরে পোনা অবমুক্ত করণের মাধ্যমে এ কার্যক্রমের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা’র সভাপতিত্বে ও সহকারী কর্মকর্তা মেজবাহ্ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মো. আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশা ফারজানা, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন সফল মৎস্যচাষী ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার, জাগো ফাউন্ডেশনের উপজেলা কো-অর্ডিনেটর সাইফুর রহমান প্রমুখ।

Don`t copy text!