ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে বিএনপির বর্ধিত সভা ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
আগস্ট ১৮, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে বিএনপির বর্ধিত সভা ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

মাজেদুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বর্ধিত সভা ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার (১৮ আগস্ট) বিকাল ৪ টায় গড়েয়া ডিগ্রি কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারগুন ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোঃ পয়গাম আলী।গেস্ট অব অনার, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ।

সভায় সভাপতিত্ব করেন ১৩নং গড়েয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও গড়েয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো,রেজওয়ানুল ইসলাম রেদো শাহ ।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন তুহিন, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আজমগীর হক, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ খুরশিদ আলম সরকার উজ্জ্বল এবং জেলা যুবদলের আহবায়ক মো: আবু হানিফ মুক্তা ও জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর ইসলাম জাহিদ ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গড়েয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাশারফ হোসেন (স্বরণ)।

সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সদস্য নবায়ন কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়।

Don`t copy text!