ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ইসলামী আন্দোলনের উদ্যোগে পাকা রাস্তার সংস্কার

প্রতিবেদক
admin
আগস্ট ১৭, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন গাজী,চাঁদপুর

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর ইউনিয়নের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ৫ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর বাজার থেকে শাহাবুদ্দিন স্কুল ও সাবেক চেয়ারম্যান সেলিম খানের বাড়ির সামনের পাকা রাস্তা সংস্কার করা হয়েছে।


ভিডিও ফুটেজ :

ইউনিয়নের গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল। স্থানীয় জনগণের ভোগান্তি লাঘবের জন্য দলীয় নেতাকর্মীরা নিজস্ব উদ্যোগে চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর অর্থায়নে রবিবার বিকালে ইট ও বালির মাধ্যমে সংস্কার কাজ সম্পন্ন করেন।

সংস্কার কাজে স্থানীয় জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন—এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রমের ফলে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে, পাশাপাশি শিক্ষার্থী ও রোগী পরিবহনেও সুবিধা হবে।

এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন চাঁদপুর জেলার সম্মানিত উপদেষ্টা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি মনির হোসেন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন বেপারী, জেলা শ্রমিক আন্দোলনের দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম রাসেল, ইউনিয়ন যুব আন্দোলন যুগ্ম সাধারণ সম্পাদক মোহ কাউসার শেখ, ছাত্র আন্দোলন সভাপতি মোঃ মেশাররফ হোসেন, ৫ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন সভাপতি মোঃ বেলাল হেসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Don`t copy text!