ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী উদযাপন

প্রতিবেদক
admin
আগস্ট ১৬, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

শান্তুু ধর, কচুয়া প্রতিনিধিঃ 

কচুয়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়েছে। কচুয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শনিবার (১৬ আগষ্ট ২০২৫) সকালে

কচুয়া সরকারি ডিগ্রি কলেজ গেইট থেকে বর্ণাঢ্য র‍্যালিটির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। পরে র‍্যালিটি কচুয়া বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে কড়ইয়া মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উজ্জ্বল কৃষ্ণ মজুমদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনী ভূষন তাপু, সাধারন সম্পাদক বিকাশ সাহা, প্রধান সমন্বয়ক রতন চন্দ্র ভৌমিক, উপদেষ্টা সন্তুোষ চন্দ্র সেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শিবু লাল সাহা, অজিত কুমার কর, কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র ঘোষ, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার ও উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির কোষাধ্যক্ষ জয়দেব কর্মকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি: কচুয়ায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের র‍্যালির নেতৃত্ব দিচ্ছেন ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।

Don`t copy text!