চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম রাকিব হুসাইনকে দেখতে চাই ইউনিয়নবাসী
উত্তম চক্রবর্তীর পাঠানো রিপোর্ট মণিরামপুর থেকে।। যশোর জেলার মণিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে এস এম রাকিব হুসাইনকে দেখতে চাই ইউনিয়নবাসী। তিনি বিএনপি পরিবারের সন্তান। ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িত তিনি। তিনি দলের নেতা-কর্মিদের সাথে নিয়ে দলকে সুসংগঠিত করে চলেছেন। বিপদে আপদে দলীয় লোকজনের কাছে ছুটে যাওয়ায় তার একমাত্র কাজ। প্রতিনিয়ত কোন না কোন হাট বাজার কিংবা মোড়ে মোড়ে জনগণের সাথে মতবিনিময় করে আসছেন। তিনি চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের প্রার্থী হওয়ার জন্য রাতদিন দলীয় নেতাকর্মি ও দলীয় ভোটারদের সাথে নিয়ে চলেছেন। এ ছাড়াও যুবকশ্রেণি তাকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসাবে পেতে কঠোরভাবে উঠে পড়ে লেগেছেন। এ বিষয় নিয়ে অনেকের সাথে কথা হলে তাঁরা বলেন- আমরা অল্প বয়সী একজন ব্যক্তিকে খুজে পেয়েছি যিনি দলের দূদিনে নেতাকর্মিদের সাথে এবং পাশে ছিলেন তিনি। বিগত সরকারের আমলে হামলা মামলার অনেক শিকার হয়েছেন তিনি। তাই আমরা তাকে চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই। এবিষয়ে জানতে চাইলে চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম রাকিব হুসাইন এই প্রতিনিধিকে বলেন- দলের দূদিনে বিপদে পড়া নেতাকর্মি ও ভোটারদের পাশে ছিলাম এবং সব সময় থাকবো। দলীয় নেতাকর্মি ও সাধারণ ভোটারদের খোঁজ খবর নিয়াই একমাত্র আমার কাজ। যার কারণে বিগত সরকারের আমলে আমি কয়েকবার হামলার স্বীকার হয়েছি এবং কয়েকটি মামলাও খেয়েছি। তাই আমি চালুয়াহাটি ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন চাই।
উল্লেখ্য ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাসান আহম্মদ, বিশেষ অতিথি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাজ্জাদুল ইসলাম সোহেল ও শরীফ আল-আমিন শুভ এর হাত থেকে স্বেচ্ছাসেবক দলের চালুয়াহাটি ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রার্থীর ফরম নিলেন এস.এম রাকিব হুসাইন।

