ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দুবাইতে বাংলাদেশী মালিকানাধীন সি,টি,জি হেয়ার ড্র্রেসার জেন্টস্ সেলুনের শুভ যাত্রা।।

প্রতিবেদক
admin
আগস্ট ১৫, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

আরব আমিরাত,প্রতিনিধি।

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দেরা দুবাই গোল্ড সৌক এরিয়ায় সাকের ক্যাফটেরিয়া পাশে এবং আল খাইমা হোটেলের নিচে বাংলাদেশ চট্টগ্রাম হেয়ার ড্রেসার জেন্টস্ সেলুনের শুভ উদ্বোধন করা হয়। গত ১০ ই আগস্ট ২০২৫ ইংরেজি
রোজঃ রবিবার সন্ধ্যায়, বাংলাদেশী দুই বন্ধু স্বত্বাধিকারীঃ বিশ্বজিৎ দে (বাবু) এবং
মোহাম্মদ জাহেদ আলম (পাভেল) ফিতা কেটে ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যাবসায়িক
হাজ্বী মোহাম্মদ ইসমাইল হোসেন (বাবলু) প্রতিষ্ঠান উদ্বোধনে টেলি- কনফারেন্সে আশীর্বাদক হিসেবে ছিলেন বিশিষ্ট দানবীর ও ব্যবসায়ী অদুল কান্তি চৌধুরী মহোদয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলো মাওলানা ফজলুল কবির চৌধুরী, মাওলানা মোহাম্মদ ওসমান আলী(জামী) নূর হোসেন, মোঃ সাজ্জাদ হোসেন,
চন্দন দেবনাথ, শিপন সুশীল,

অভি শীল, কঙ্কর শর্মা, সাগর শীল ,অমল দাশ, মিন্টু দাশ, বিশ্বজিৎ সাহা সহ আরো অনেকে। দোকান উদ্বোধনের সময় কোরআন ও দোয়া মাহফিল এবং পূজা অর্চনা করা হয়। দেশ এবং প্রবাসে সম্প্রীতি বজায় রেখে কাজ করে যাচ্ছেন প্রবাসীরা। বিভিন্ন প্রতিষ্ঠানে জাতি ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন। এটাই আমার দেশ প্রেম, এটাই আমার ভালোবাসা। এটাই সাম্প্রদায়িক সম্প্রতির বন্ধন। অনুষ্ঠানে আসা অতিথিরা কথা বলেন দেশ এবং প্রবাসে অবস্থানরত বিভিন্ন ধর্মাবলম্বীরা সকলে মিলে বিভিন্ন প্রতিষ্ঠানে শেয়ার হোল্ডার হয়ে ব্যবসা করে যাচ্ছেন। এই বন্ধন যাতে অটুট থাকে তাই ভেদাভেদ ভুলে গিয়ে মানবের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সেলুনের ব্যবসা ছাড়াও বিশ্বজিৎ দে (বাবু’র) প্রিন্স লন্ড্রী নামে আরো একটি একক মালিকানাধীন প্রতিষ্ঠান দুবাইয়ে সুনাম ছড়িয়ে আছে দীর্ঘ পাঁচ বছর ধরে।। বক্তারা বলেন বর্তমানে বাংলাদেশীদের ভিসা বন্ধ থাকার কারণে বিভিন্ন কাজে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে সকল প্রবাসীরা। তাই দুই দেশের সরকারের সাথে কূটনীতিকভাবে বন্ধ থাকা বাংলাদেশীদের ভিসা খুলে দেওয়ার অনুরোধ জানান। বাংলাদেশী শ্রমিকদের ভিসা খোলা থাকলে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। প্রবাসের মাটিতে বাংলাদেশের সুনাম বজায় রাখার জন্য সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি অনুরোধ জানান। বাংলাদেশ চট্টগ্রাম হেয়ার ড্রেসার জেন্টস্ সেলুনে নিত্যনতুন ডিজাইনের চুলের কাটিং, সেভিং, ফেসওয়াশ, হাইড্রা ফেসিয়াল, চুল স্ট্রেট, চুলে কালারিং সহ উন্নত মানের সেবা দিয়ে যাবেন বলে জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা।
পরিশেষে নিজ নিজ ধর্ম অনুযায়ী ব্যবসা-বাণিজ্য প্রসারে মোনাজাত ও প্রার্থনা করা হয়।।

Don`t copy text!