ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে রাজারহাটে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
আগস্ট ১৪, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে রাজারহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২:০০ টায় রাজারহাটের ট্রাফিক মোড়ে উপজেলার সকল সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।সিনিয়র সাংবাদিক সরকার অরুণ যদুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, আঃ কুদ্দুস,আনিছুর রহমান লিটন,আইয়ুব আলী আনছারি, প্রহলাদ মন্ডল সৈকত, রমেশ চন্দ্র সরকার, খন্দকার আরিফ, মোহাম্মাদ আলী এটম, রবিউল ইসলাম রাজু ও হামিদুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সাংবাদিকের সুরক্ষা সহ তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবী করে বক্তব্য দেন।সেই সাথে বিচারের রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানান।

এ সময় রাজারহাট উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Don`t copy text!