ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কড়ইবাড়ী ব্রিজের মুখে গর্ত যেন মরণ ফাঁদ

প্রতিবেদক
majedur
আগস্ট ১৪, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং বাজার সংলগ্ন ব্রিজ ও কড়ইবাড়ী ব্রীজ এখন স্থানীয়দের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজ সংলগ্ন রাস্তায় বড় বড় গর্ত তৈরি হওয়ায় যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রতিদিন এই ব্রিজ গুলো দিয়ে শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও যানবাহন চলাচল করে। গর্তের কারণে পথচারী ও মোটরসাইকেল আরোহীরা বিশেষ ঝুঁকিতে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজ সংলগ্ন রাস্তাটির সংস্কার না হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। তারা জানান, ইতোমধ্যে কয়েকজন ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

ভোলাচং ও কড়ইবাড়ীর ব্যবসায়ী ও সাধারণ মানুষ বলেন, “আমরা প্রতিদিন আতঙ্কে চলাচল করি। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।” স্থানীয়রা দ্রুত সংস্কারের জন্য প্রশাসন এবং সড়ক ও জনপদের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রিজের গর্ত যত দ্রুত সম্ভব মেরামত না করলে এটি ভেঙে পড়ার ঝুঁকিও রয়েছে। তাই মানুষের জানমালের নিরাপত্তার জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের বিভিন্ন অংশে কিংবা ব্রিজ সংলগ্ন স্থানে এরকম গর্ত প্রায়ই দেখা যায়।

নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আমি এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।
এ বিষয়ে সড়ক ও জনপদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মীর নিজাম উদ্দিন বলেন,আগামীকালের ভিতর রাস্তাটির সংস্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Don`t copy text!