ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে জিংক গম ও জিংক ধান শীর্ষক স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
আগস্ট ১০, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে জিংক গম ও জিংক ধান শীর্ষক স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের নাকাটি হাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে জিংক গম ও জিংক ধান শীর্ষক স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে ও রিয়েক্টস-ইন প্রজেক্টর আওতায় এবং ইএসডিও’র আয়োজনে ‘জিংক গম ও জিংক ধান’ শীর্ষক স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাকাটি হাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোছা: মোরশেদা বেগম।

এছাড়াও ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মোঃ মিজানুর রহমান ও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উক্ত নাকাটি হাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের ১২জন শিক্ষক ও ১১৪জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

সভায় জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

Don`t copy text!