ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে এসটিভি ৫২ চ্যানেলের সাফল্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিবেদক
admin
আগস্ট ৯, ২০২৫ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

দেওয়ান মুরাদুজ্জামান,মতলব উত্তর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার উত্তর আধুরভিটি চাঁনখার বিলের কান্দি চানতাঁরা জামে মসজিদে এসটিভি ৫২ লিমিটেড চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) জুম্মার নামাজের পর মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল খায়ের। মাহফিলে উপস্থিত ছিলেন এসটিভি ৫২ অনলাইন চ্যানেলের উপদেষ্টা মিয়াজ উদ্দিন ঢালী, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর ওয়ালীউল্ল্যা দর্জি, জাকির হোসেন, শুক্কুর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।

দোয়া মাহফিলে এসটিভি ৫২ অনলাইন চ্যানেলের অগ্রগতি, মুসলিম উম্মাহর শান্তি, দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

মাহফিলে এসটিভি ৫২ অনলাইন চ্যানেলের উপদেষ্টা মিয়াজ উদ্দিন ঢালী বলেন,কিছুদিন পূর্বে জাতীয় প্রেসক্লাবে জমকালো আয়োজনের মাধ্যমে এসটিভি ৫২ অনলাইন চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর থেকেই আমরা সুনামের সঙ্গে এর কার্যক্রম পরিচালনা করে আসছি। সম্প্রতি আমরা এসটিভি ৫২-এর নামে ট্রেড লাইসেন্স, ছাড়পত্রসহ সকল প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেয়েছি। এর মাধ্যমে চ্যানেলটির কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, আমরা চাই এসটিভি ৫২ অনলাইন চ্যানেল দেশের মানুষের আস্থা অর্জন করে একটি বিশ্বস্ত সংবাদমাধ্যমে পরিণত হোক। এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় মুসল্লিরা এসটিভি ৫২ অনলাইন চ্যানেলের সাফল্য কামনা করে ভবিষ্যতে এ ধরণের মহতী আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

মতলব উত্তরে এসটিভি ৫২ চ্যানেলের সাফল্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Don`t copy text!