দেবাশীষ কর্মকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি ।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের জোর দাবি জানানো হয়। শনিবার বেলা ১২ টায় কালিহাতী প্রেসক্লাব ও কালিহাতী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে কালিহাতী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়্। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কালিহাতি প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহমেদ আব্বাসী ,কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন ,সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ, কালিহাতি প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান সেলি, প্রেস ক্লাবের সদস্য ফরিদ আহমেদ আব্বাসী, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক সেলিম রেজা স্বাধীন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক দেবাশীষ কর্মকার, সদস্য নাহিদ খান সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

