মোঃ হোসেন গাজী।।
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ ইং উপলক্ষে চাঁদপুরে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদর উপজেলা বালিয়া ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩ টায় সংস্থার হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলাউদ্দিন কাজী।
অত্র সংস্থার সভাপতি কর্নরাজ ত্রিপুরার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক খোকন ত্রিপুরা ও কম্পিউটার প্রশিক্ষক তানভীর আহমেদের যৌথ সঞ্চলনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবু তাহের খান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজান গাজী, বালিয়া ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সহ সভাপতি সুখ রঞ্জন ত্রিপুরা,যুগ্ন সাধারন সম্পাদক প্রবীর ত্রিপুরা, শিক্ষানবীস বিষয়ক সম্পাদক বাবুল ত্রিপুরা,উপদেষ্টা প্রবীর ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক রাখাল ত্রিপুরা,দপ্তর সম্পাদক বিশ্ব জিৎ, সমাজ কল্যান সম্পাদক হীরা দেব বর্মন,মহিলা সম্পাদিকা ও পল্লী চিকিৎসক গৌরী রানী সহ প্রমুখ। এসময় র্যালীটি বালিয়া ত্রিপুরা জাতি সমাজ সংস্থার সামন থেকে বালিয়া বাজার ও ভুষের মিল হইয়া অত্র সংস্থার কার্যালয়ে এসে আলোচনা সভা শেষে সমাপ্তি হয়।

