মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি শহীদুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-–১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেফতার শহীদুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মৃত আবদুল করিমের ছেলে।
শনিবার ০৯ আগষ্ট দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরানবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

