বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ রোজ শুক্রবার বাংলাদেশ শিশু কল্যান পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, হিন্দু ছাত্র মহাজোটের ভারপ্রাপ্ত সভাপতি অভিজিৎ রায় প্রীতম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলো হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে, শুভেচ্ছা বক্তব্য প্রদান করে- হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে, সাধারণ সম্পাদক রাজেশ নাহা, সমন্নয়ক পঙ্কজ হালদার সহ ছাত্র মহাজোটের সিনিয়র নেতৃবৃন্দ।।
প্রদীপ কান্তি দে বলেন- হিন্দু ছাত্র মহাজোট বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন।

এই সংগঠন টি হিন্দু ও হিন্দুত্ববাদ রক্ষার কাজ করে যাচ্ছে।।
যেখানে হিন্দু নির্যাতন সেখানেই হিন্দু ছাত্র মহাজোট।।
হিন্দু যুব মহাজোট এর সাধারণ সম্পাদক রাজেশ নাহা বলেন- ৫ই আগষ্ট গনঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে বর্বরোচিত হামলা শুরু হয়েছিলো, সাধারণ হিন্দু দের উপর হামলার প্রতিবাদে সে সময়,হিন্দু ছাত্র মহাজোট আন্দোলনের ডাক না দিলে আজকে অনেক হিন্দু দেশত্যাগ করতে বাধ্য হতো।
প্রধান অতিথির বক্তৃতায় পলাশ কান্তি দে বলেন- ২০০৬ সালের ১৭ই সেপ্টেম্বর রাজধানীর মুক্তাঙ্গনে ৭ দফা দাবি উত্থাপিত করে ছাত্র মহাজোটের জন্ম।
তিনি আরও বলেন, হিন্দু ছাত্র মহাজোটের কোনো কর্মী দেশ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকে না।
হিন্দু মহাজোট সম্পূর্ন রাজনৈতিক মুক্ত সংগঠন।
এই সংগঠন টি শুধু মাত্র ৩ কোটি হিন্দু সম্প্রদায়ের জন্য কাজ করে।।
তিনি আরও বলেন – হিন্দু মহাজোটের ৭ দফা আর গনঅভ্যুত্থানের পর ছাত্র মহাজোটের ৮ দফা একই সুত্রে গাঁথা।
নবনির্বাচিত সকল সারথীদের ধন্যবাদ দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
উক্ত অনুষ্ঠানে- হিন্দু ছাত্র মহাজোট ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সঞ্চালায় ছিলো- হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক রাজিব সাহা রাজ।

