মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলা ৮ নং বাগাদী ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টায়-গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সদস্য ফরম সংগ্রহের কার্যক্রমের পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহ জালাল মিশন।
এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে তিনবার নির্বাচন হয়েছে কেউই ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারেনি। যেই ভোটের জন্য এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম। আমরা তাদের কাছে একটি নিরপেক্ষ নির্বাচনের ছিলাম। তারা দেশের উন্নয়নের কথা বলেছে আসলে আমাদের নিজেদের উন্নয়ন হয়েছে।
তিনি আরো বলেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করেছেন। তার আদর্শ আমাদের প্রত্যেক নেতাকর্মীকে লালন করতে হবে। বিএনপির রাজনীতি দেশ ও জনগণের কল্যাণে কাজ করা। কোন চাঁদাবাদ সন্ত্রাস দখল বাজের জায়গা বিএনপিতে হবে না।
ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃখোরশেদ আলম মোল্লার সঞ্চলনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সদর থানা বিএনপি যুগ্ন আহ্বায়ক সম্পাদক আক্তার হোসেন সাগর, সদস্য মোঃ শরীফ আহমেদ খান, পীরজাদা বরকত উল্লাহ খান, মোঃ আমির হোসেন গাজী, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মনির গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ সৈয়দ হোসেন গাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন আলম মিয়াজী, সাধারন সম্পাদক মমিন গাজী, সাবেক সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন গাজী নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ কবিরাজ।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য আঃ সালাম গাজী, মোঃ রফিক খান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম পাঠান, সিনিয়র সহ-সভাপতি মোঃ দাদন পাঠান,সহ সভাপতি মোঃ সুমন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ গাজী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন মাল, সাধারন সম্পাদক মোঃ লিটন পাঠান, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আউয়াল, সাধারন সম্পাদক আলী আজগর, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোঃ ওমর ফারুক শেখ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি আল আমিন খান,যুগ্ন সাধারন সম্পাদক ইমন হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শান্ত, ইউনিয়ন শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ নয়ন গাজী, ইউনিয়ন মহিলা দল নেতৃ নারগিস আক্তার, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো শরিফ সাধারণ সম্পাদক মাসুদ আখন, ৫ নং ওয়ার্ড সভাপতি রুবেল পাঠান, সাধারণ সম্পাদক সাত্তার আখন, ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ জব্বার কবিরাজ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

