ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

প্রতিবেদক
majedur
আগস্ট ৭, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টর আওতায় ‘জিংক গম ও জিংক ধান’ শীর্ষক একটি ‘স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- ফকীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইএসডিওর রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিও মোঃ মিজানুর রহমান ও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

অনুষ্ঠানে ১০০ জন ছাত্র-ছাত্রী এবং ১৪ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

এসময় জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

Don`t copy text!