কমল পাটোয়ারি,মীরসরাই প্রতিনিধিঃ
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে মীরসরাই উপজেলা প্রশাসন। বুধবার (৬ আগষ্ট) দুপুর ১২ টা থেকে ৫ ট পর্যন্ত ৫ ঘন্টা ব্যাপী এই অভিযান চলে। এসময় পৌর বাজারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে উঠা অবৈধ ৯টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পৌর বাজারের রামগড় রোড, রেললাইনের পশ্চিম পাশ, মহাসড়কের দুই পাশ, ট্রাফিক পুলিশ বক্সের আশপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন ও বারইয়ারহাট পৌরসভা কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। এসময় জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। আমরা তাদের নিজ দায়িত্বে মালামাল ও স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করি। তারা এটার কোন কর্ণপাত করেনি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

